বিএনপির সরকার পতনের আন্দোলন পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা নাকি আবার সরকার পতন ঘটাবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। শনিবার (৩০ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই। বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন। বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি। আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কিনা, সেটাও বিএনপি নেতারা জানেন না। বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিদ্রা ভাঙানোর দরকার সবার আগে।
‘আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেবে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কী অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে। নিজেরাই খাদের কিনারায় আছেন। আওয়ামী লীগকে ধাক্কা দিলে আপনাদেরই খাদে পড়ে যেতে হবে। যারা এ দেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন