ভুলক্রমে আসা অন্য কেন্দ্রের শিক্ষার্থীদেরও পরীক্ষা নিল জবি
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। দুপুর ১২টা থেকে ১টা বিজ্ঞান অনুষদের 'ক' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় গুচ্ছের কেন্দ্রের মধ্যে অন্যতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ঢাকায় জবির অধীনে মোট আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষার দিনে অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে এলে মানবিক বিবেচনায় তাদের পরীক্ষা নিয়েছে জবি প্রশাসন।ভুল করে জবি কেন্দ্রে আসা প্রায় ৮০ জন শিক্ষার্থীর পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় নেয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুলক্রমে আসা শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি আমরা। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করেছিল, তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৯টি কেন্দ্রে সাজানো হয়েছিল। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাকায় গুচ্ছের কেন্দ্র হিসেবে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৬৪ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ১ লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।
শিক্ষার্থীদের সুবিধার্থে সবগুলো কেন্দ্রেই রাখা হয়েছে মেডিকেল টিম। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ) , কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied