ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকৃবি ছাত্রলীগের সভাপতি রিয়াদকে সংবর্ধনা


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১২:৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হল শাখা ছাত্রলীগ। শনিবার (৩০জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জানা যায়, খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক শিক্ষার্থী। শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহনাফ আনজুম দারার সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নোমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ইকরামুল হক টিটু। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্টার মো. সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে শাকুর আহম্মদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াদ বলেন, বিশ্ববিদ্যালয়কে মাদক ও রাগিং মুক্ত রাখতে আমি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজ দলের নেতা কর্মীদের সৎ ও সোচ্চার থেকে কাজ করতে নির্দেশ দেন। এছাড়াও দেশব্যাপী কৃষিবিদদের একত্রে কাজ করার আহবান জানান।
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে বাকৃবির অবদান অপরিসীম। দেশের কঠিন পরিস্থিতিতে বাকৃবির শিক্ষার্থীদের বলিষ্ঠ নেতৃত্বের কথা ও ছাত্রলীগের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যদ্ধভাবে কাজ করতে সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আগামী দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আরো সুসংগঠিত ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে সচেতন হতে বলেন।
 
বাকৃবি উপাচার্য বলেন, যতদিন কৃষিবিদ আছে ততদিন এ দেশে কেউ না খেয়ে থাকবে না। দেশ বরেণ্য কৃষিবিদরা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে মাদক ও রাগিংমুক্ত রাখতে ছাত্রলীগের প্রতিজ্ঞাকে সাধুবাদ জানিয়ে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি চর্চা করার জন্যে ছাত্র-ছাত্রীদের আহবান জানান।

এমএসএম / জামান

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত