তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ আহত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার তাড়াশ-ভূইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিহত হন মোটরসাইকেল আরোহী, বগুড়ার শেরপুর পৌর এলাকার অনীল চন্দ্রের ছেলে অসীম চন্দ্র (৩০)। আহত হলেন, তাড়াশ পৌর এলাকার রেকার আলীর ছেলে আফাল আহমেদ (২৮) ও খুটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৬)।
স্থানীয় কাউন্সিলর মো. শামসুল আলম বলেন , খুটিগাছা গ্রামের দুলাল চন্দ্রের ছেলে ভগ্নিপতি অসিম চন্দ্রকে আনার জন্য মোটরসাইকেল যোগে তার বাড়িতে যায়। তাকে নিয়ে আসার পথে ধাপের ব্রীজে বাস, ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষ হয়। এতে ভগ্নিপতি অসীম চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন। অপর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ২জনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বাস, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের একজন নিহত ও দুজন আহত হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
সমন্বিত জাতীয় বন্দর কৌশল তৈরি করছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট
মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর
চার দিনের সফরে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা
মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের
আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
Link Copied