ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চীনের দখলে বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত নেটওয়ার্ক অবকাঠামো


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ২:৪৬
তথ্যপ্রযুক্তিতে পৃথিবী দিন দিন উন্নতি হচ্ছে।  সম্প্রসারিত হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ। আর এই তথ্য প্রযুক্তির প্রতিযোগিতায় চীন রয়েছে শীর্ষে। 
 
৩১ জুলাই চীনের চিনান শহরে চীনের কম্পিউটাশনাল পাওয়ার কনফারেন্স উদ্বোধন হয়। সেখানে বলা হয়, বর্তমানে চীনে বিশ্বের বৃহত্তম এবং উন্নত প্রযুক্তির নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। 
 
গত জুন মাসের শেষ দিকে চীনের ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা ১৮.৫৪ লাখে পৌঁছায়, ফাইভ-জি মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে। 
 
সব প্রিফেকচার-স্তরের শহরগুলোতে সম্পূর্ণ অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে এবং গিগাবিটফাইবার ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।
 
একটি ভালো নেটওয়ার্ক অবকাঠামো কম্পিউটিং পাওয়ার শিল্প বিকাশের জন্য খুব শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। শিল্প ও তথ্যায়ন উপমন্ত্রী চাং ইউন মিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় সক্রিয়ভাবে কম্পিউটিং পাওয়ার শিল্পের বিকাশ উন্নত করে আসছে এবং ইতিবাচক ফলাফল অর্জন করেছে। 
 
যেমন, কম্পিউটিং পাওয়ার অবকাঠামো অব্যাহতভাবে শক্তিশালী অবস্থা বজায় রেখেছে, মোট কম্পিউটিং শক্তি বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে, কম্পিউটিং শক্তির নীতিগত পরিবেশ ক্রমাগত উন্নত হচ্ছে।
 
তিনি বলেন, শিল্পের সব পক্ষকে অবশ্যই ডিজিটাল বিকাশের প্রবণতা মেনে চলতে হবে, কম্পিউটিং পাওয়ার শিল্প বিকাশের নিয়ম বুঝতে হবে এবং কম্পিউটিং পাওয়ার অবকাঠামো নির্মাণ জোরদার করতে হবে।
সূত্র:সিএমজি।

এমএসএম / এমএসএম

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি