উষ্ণতা ছড়াচ্ছে রাইমার ছবি!
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার মা মুনমুন সেনও একসময়কার জনপ্রিয় অভিনেত্রী। সেন পরিবারের ভাবমূর্তি ধরে রেখে রাইমা এসেছেন সিনেমার রঙিন দুনিয়ায়। আর রূপ-যৌবনে জয় করে নিয়েছেন অগণিত দর্শকের মন।
সিনেমার পর্দায় রাইমা সেন চরিত্র ফুটিয়ে তোলেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারে খুল্লাম-খুল্লা! হরহামেশাই রাইমা শেয়ার করেন খোলামেলা ছবি। সেসব ছবি মুহূর্তেই মাতিয়ে দেয় অন্তর্জাল। ঝড় তোলে ভক্তদের মনে।
তেমনই একটি ছবি সম্প্রতি শেয়ার করলেন রাইমা। এতে দেখা যাচ্ছে, গাঢ় নীল ডিপনেক পোশাকে চেয়ারের উপর বসে আছেন অভিনেত্রী। পোশাক এতটাই খোলামেলা যে, রাইমার বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট দৃশ্যমান। খোলা চুলে তার মায়াবী চাহনি ক্যামেরার দিকে।
পোস্ট করার পরই রাইমার এই ছবি নিয়ে মেতে আছে তার অনুসারীরা। কেউ তার চোখের প্রশংসা করছেন, কেউ আবার চিরযৌবনা তকমা দিচ্ছেন।
জানা গেছে, রাইমা সেনের এই বোল্ড ফটোশুট করেছেন কলকাতার এ সময়ের আলোচিত ফটোগ্রাফার তথাগত ঘোষ। তার সঙ্গে রাইমার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে ক’দিন আগে। শোনা যায়, প্রেমের সুবাদেই তথাগতর ক্যামেরায় এমন খোলামেলা রূপে হাজির হন তিনি।
প্রসঙ্গত, রাইমা সেন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্বিতীয় পুরুষ’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এরপর তাকে হইচই-এর ‘হ্যালো’ এবং আমাজন ভিডিওর ‘দ্য লাস্ট আওয়ার’ ওয়েব সিরিজে দেখা যায়।
এমএসএম / এমএসএম
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে