ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৫


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২২ বিকাল ৬:৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ ডেঙ্গু রোগী। এ নিয়ে সারাদেশে মোট ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে নতুন আক্রান্ত ৬৫ জনের মধ্যে ৫১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩২২ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৮১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৭৮ জন।

এস পর্যন্ত ঢাকার বিভ্ন্নি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর পর থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

জামান / জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার