ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রেখাকে দেখেই চিৎকার দিলেন হেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১:৩

বলিউডের দুই মহারথী রেখা ও হেমা মালিনী। একজনকে বলা হয় এভারগ্রিন নায়িকা, অন্যজনকে ড্রিমগার্ল। দুজনেই একটা সময় রূপালি পর্দার ক্রেজ ছিলেন। অগণিত ভক্তের স্বপ্নের নায়িকা ছিলেন। জনপ্রিয়তার পাল্লায় তারা ছিলেন প্রতিযোগী। তবে ব্যক্তি জীবনে হেমা ও রেখার মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্ব। হেমা মালিনী বিভিন্ন সাক্ষাৎকারে রেখার সঙ্গে বন্ধুত্বের কথা বলেছেন। তাদেরকে একসঙ্গে আড্ডায়, আনন্দে দেখা গেছে। সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে তাদের বন্ধুত্বের রসায়ন এখন আরও বেশি স্পষ্ট।

ভিডিওতে দেখা যায়, জমজমাট একটি পার্টি চলছে। সেখানে বলি পাড়ার অনেকেই আছেন। এক পর্যায়ে হাজির হন রেখা। আর তাকে দেখেই জোরে চিৎকার করে ওঠেন হেমা মালিনী। মুহূর্তেই সবার নজর, মনোযোগ চলে যায় রেখা-হেমার দিকে।

জানা গেছে, ভিডিওটি ২০১৮ সালের। সেদিন ছিলো হেমা মালিনীর জন্মদিন। ওই পার্টিতে বিশেষভাবে নিমন্ত্রিত ছিলেন রেখা। তবে রেখা হাজির হন পার্টি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর। কিন্তু তাতে কী! বান্ধবীর উপস্থিতিতেই যেন আনন্দে আত্মহারা হয়ে যান হেমা। উষ্ণ অভ্যর্থনায় জড়িয়ে নেন রেখাকে।

অন্যদিকে রেখাও কম যান না! তিনি একেবারে হেমার পা ছুঁয়ে সম্মান জানান। এতে অবশ্য খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন হেমা। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে হাস্যোজ্বল মুখে তারা পার্টি উপভোগ করেন। বলে রাখা প্রয়োজন, রেখার চেয়ে বয়সে হেমা মালিনী ছয় বছরের বড়। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও বয়জ্যেষ্ঠ হেমাকে সম্মান জানাতে ভুল করেননি এভারগ্রিন রেখা।

প্রসঙ্গত, রেখা ও হেমা মালিনী নিজ নিজ ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। আবার একসঙ্গে একই সিনেমাতেও তাদের দেখা গেছে। যেমন ‘আপনে আপনে’, ‘যান হাতেলি পে’ ‘ধর্মাত্ম’, ‘গোরা অউর কালা’ এবং ‘কেহতে হ্যায় মুঝকো রাজা’ ইত্যাদি সিনেমার কথা দর্শকরা এখনো মনে রেখেছে।

জামান / জামান

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি