ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পারিবারিক কারণে অন্তরালে পপি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১:৮

অনেকদিন ধরেই অভিনয়ে নেই এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। হঠাৎ করেই উধাও হয়ে যান ঢাকাই সিনেমার এই নায়িকা। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ওঠে তিনি বিয়ে করে সংসারে মনোযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা।

শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই নাকি সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে। ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই। তবে এবার পাওয়া গেল পপির বক্তব্য। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন।

পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই তিনি আড়াল থেকে বেরিয়ে আসবেন। আর বিয়ে, সন্তানের মুখরোচক সংবাদের জবাব দেবেন। আমার যে নম্বর সবাই জানতেন সেটি গণ হয়ে যাওয়ার কারণে বন্ধ রেখেছি। সারাক্ষণ ফোন নিয়ে আমাকে এত ব্যস্ত থাকতে হতো যে, কোনো কাজ ঠিকভাবে করতে পারতাম না। সেজন্য ফোনটি বন্ধ রেখেছি। তাই বলে নম্বরটি আমি ফেলে দেইনি। সেটি সময় হলে আবার খুলব। তখন সবাই আবার আগের মতো আমাকে ফোনে পাবেন।

উল্লেখ্য, সর্বশেষ গত বছর ডিসেম্বরের ২৩ তারিখ ফেসবুকে পোস্ট দেন পপি। এরপর থেকে পপিকে সামাজিক যোগাযোগমাধ্যম, বাসা, মুঠোফোন কোথাও পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও কেউ নিশ্চিত করতে পারেননি কোথায় আছেন এই অভিনেত্রী।

জামান / জামান

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী