ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চীনা গণমুক্তি ফৌজ ধারাবাহিক সামরিক অভিযান চালাবে তাইওয়ান প্রণালীর নিকটে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৪৭
তাইওয়ান কে কেন্দ্র করে পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গণচীনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামরিক বিবৃতি শোনা যায়। সেই বিবৃতি এখন অনেকটা  সামরিক আক্রমণাত্মক উত্তেজনার দিকে নিয়ে গেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর তৃতীয় ব্যক্তি নেন্সি পলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে। 
 
চীনা গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ অঞ্চলের মূখপাত্র কর্নেল শি ই ঘোষণা করেন, মঙ্গলবার রাত থেকে গণমুক্তি ফৌজের পূর্ব যুদ্ধ অঞ্চল তাইওয়ান প্রণালীর নিকটবর্তী এলাকায় ধারাবাহিক যৌথ সামরিক অভিযান চালাবে। 
 
এসময় চীনা বাহিনী তাইওয়ান প্রণালীর উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের সামুদ্রিক ও আকাশ সীমায় যৌথ সমুদ্র ও আকাশ মহড়া এবং প্রশিক্ষণ চালাবে। 
 
এসবে চীনা বাহিনী তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করবে, এবং তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলের সমুদ্রে সাধারণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে।
 
এবারের অভিযান হচ্ছে সম্প্রতি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কার্যক্রম গুরুতরভাবে অবনতি হওয়ার বিরুদ্ধে চীনের কঠোর ব্যবস্থা। 
 
এটা হচ্ছে ‘স্বাধীন তাইওয়ানপন্থী’দের ‘স্বাধীন’ আচরণের প্রতি চীনের কঠোর হুঁশিয়ারি।
 

এমএসএম / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি