ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

গুচ্ছের ফলাফল প্রকাশ : 'এ' ইউনিটে পাসের হার ৫৫ শতাংশ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৪:৪৭
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ।  আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন।
 
উপাচার্য ইমদাদুল হক বলেন, পাস মার্ক ৩০ ধরে যোগ্যতা নির্ণয় করা হয়েছে। সে হিসাবে ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ফেল করেছে ৬৬ হাজার ৭১১ জন। 
 
উপাচার্য আরো বলেন, ‘এ’ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হয়েছে সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ। তারা সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছে। কেউ যদি পুন০নিরীক্ষণের জন্য চায় তাহলে ২০০০ টাকা দিয়ে আবার নিরীক্ষণ করতে পারবে। ২০ আগস্ট পরীক্ষার পর ভর্তির নিয়মাবলী প্রকাশ করা হবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে