ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীনকে সংযমের আহ্বান বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:৭

তাইওয়ান নিয়ে সম্প্রতি উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাইওয়ান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ ইস্যুতে উত্তেজনা বাড়তে পারে এবং এ অঞ্চলে ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে উভয়পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে ঢাকা।

বিবৃতিতে ‘এক চীন’ নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, জাতিসংঘের সনদ অনুযায়ী এবং আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

চীনের চরম আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান। তার ওই সফর ঘিরেই ওয়াশিংটন-বেইজিং তুমুল উত্তেজনায় জড়িয়েছে।

তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়াও শুরু করেছে চীন। মহড়া চালাচ্ছে নৌ ও আকাশপথে। এদিকে তাইওয়ান জানিয়েছে, চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

জামান / জামান

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা