সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহারে লাগাম টানা হচ্ছে : নসরুল হামিদ
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের সরকারি গাড়ি ব্যবহারে লাগাম টানা হচ্ছে। এরই মধ্যে কয়েকজন অফিসারের সরকারি গাড়ি ব্যবহারের (ব্যক্তিগত কাজে) বিষয় নজরে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সরকারি গাড়ি যত্রতত্র ব্যবহার করা যাবে না জানিয়ে তিনি বলেন, অফিসাররা এত বেশি গাড়ি ব্যবহার করেন যে, তাদের এই জায়াগাটাতে নজর দিতে হবে। বিভিন্ন মিটিংয়ে বারবার করে বিষয়টি বলা হচ্ছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে কিন্তু ততোটা কমেনি। তেলের বাজারে সরকার বহুদিন ধরে ভর্তুকি দিচ্ছে। সরকারি কর্মকর্তারা অনেক বেশি গাড়ি ব্যবহার করেন। কিন্তু এখন থেকে শুধু সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহার হবে। ইতোমধ্যে কয়েকজন অফিসারের সরকারি গাড়ি ব্যবহার করার বিষয় নজরে এসেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া যখনই কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসবে ব্যবস্থা নেয়া হবে।
নসরুল হামিদ বলেন, গ্যাসের একটা স্বল্পতা দেখা গেছে। এই পরিস্থিতিতে মার্কেট-শপিংমল নিয়ম মেনে বন্ধ করা হচ্ছে। কিন্তু ব্যক্তিপর্যায়ে মানা হচ্ছে না। ব্যক্তিপর্যায়ে মানুষকে আরো সাশ্রয়ী হতে হবে।
জেলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে লোডশেডিংয়ের সময় মানা যাচ্ছে, তবে ঢাকার বাইরে মানা যাচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, কয়লা উত্তোলন নিয়ে নতুন করে ভাবছে না সরকার। পরিবেশ-প্রতিবেশের প্রতি খেয়াল করতে হবে। সমালোচকদের সব কথা শুনলে তো হবে না। হাজার পরামর্শ আসছে, কিন্তু সব শোনা যাবে না। ইউক্রেন যুদ্ধের আগে অবস্থা এমন ছিল না, এখন সব বদলে গেছে। কয়লা খনি নিয়ে কঠিন কিছু বিষয় সামনে এসেছে, সেগুলো সমাধান না করে নতুন করে কয়লা উত্তোলন সম্ভব নয়।
জামান / জামান
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল
কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান রিজভীর
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু
প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুতে বছরে ৫ কোটি টাকার বেশি সাশ্রয়
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার
প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য- সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস
৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ
হঠাৎ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী