জ্বালাপোড়া কমাতে
তাড়াহুড়োয় রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার ঘটনা হামেশাই ঘটে। অনেক ক্ষেত্রে সামান্য পোড়া থেকে গভীর ক্ষত তৈরি হয়ে যেতে পারে। তাই আগে থেকে সাবধান হওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ শুনে পোড়ার ক্ষত নিরাময় করে এমন একটি মলম বাড়িতে রেখে দিলে ভালো, দরকারে কাজে আসবে। ধরুন এক দিন দেখলেন যে সেই মলমটি ফুরিয়ে গিয়েছে। এদিকে জ্বালাও করছে। ওষুধ নেই বলে তো আর ক্ষত জিইয়ে রাখা যায় না। সে ক্ষেত্রে কী করবেন? অনেকে হয়তো জানেন না রান্নাঘরের কয়েকটি উপকরণ ক্ষত সারাতে সক্ষম। সেগুলো কী, তা জেনে নেওয়া যাক।
মধু
অ্যান্টিসেপ্টিক গুণসমৃদ্ধ মধু পোড়ার ক্ষত নিমেষে সারাতে অসাধারণ কাজ করে। হাতে বা শরীরের যে অংশ পুড়েছে সঙ্গে সঙ্গে সেখানে মধু লাগান। মধু জ্বালা কমিয়ে দেবে। পোড়ার দাগও থাকবে না।
অ্যালোভেরা
বাড়িতে অ্যালোভেরা গাছ থাকা মানে অনেক ক্ষেত্রে নিশ্চিন্ত। ত্বকের যত্ন থেকে পোড়ার ক্ষত সামলানো অ্যালোভেরার একই অঙ্গে বহু গুণ। হঠাৎ হাত পুড়ে গেলে পোড়া অংশে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল লাগান। জ্বালা কমে যেমন ঠান্ডা অনুভূতি দেবে, তেমনই ক্ষত সারাবে দ্রুত।
ভিনেগার
অনেকের রান্নাঘরে ভিনেগার থাকে। পুড়ে গেলে দ্রুত ক্ষত সারাতে কাজে আসতে পারে এটি। তবে পোড়া অংশে ভিনেগার লাগানোর আগে পানি মিশিয়ে পাতলা করে নিন। মিশ্রণটিতে পাতলা কাপড় ভিজিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন। স্বস্তি পাবেন। ব্যথা ও জ্বালা কমবে দ্রুত।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন