মা হওয়ার তারিখ জানালেন পরী
পরীমনি নাম মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিভিন্ন কারণে তিনি প্রবল আলোচিত অভিনেত্রী। এবার প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ ভোগ করতে যাচ্ছেন তিনি। যা নিয়ে তার অনুরাগীদের মনে বেশ কৌতুহল। এবার নতুন অতিথির আগমনের দিনক্ষণ জানালেন অভিনেত্রী।
অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন পরী। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই কমতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।
কিন্তু যার আসার জন্য পরীমণি ও রাজের এতো আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার সেই তথ্যটা জানিয়েই দিলেন পরী।
তিনি জানান, আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসতে পারে।
গত মঙ্গলবার (২ আগস্ট) রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরী। সন্তান প্রসবের আগে নিয়মিত চেকআপের জন্যই যাওয়া। তখন চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে জানান, সন্তান সুস্থ-স্বাভাবিক আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ তারিখ সন্তান প্রসব করবেন নায়িকা।
এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজ-পরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজনরা।
এ প্রসঙ্গে পরী বলেন, “সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুব সুন্দর সময় পার করছি।”
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা