ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিপিসিকে লোকসান থেকে বাঁচাতে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১২:৪২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ব‌্যাপক লোকসানের হাত থেকে বাঁচাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ‌্য হয়েই বাড়িয়েছে সরকার। শনিবার (৬ আগস্ট) সকালে গণমাধ‌্যমকে তিনি এসব কথা বলেন। 

শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। মূল্যবৃদ্ধির হারের দিক থেকে যা রেকর্ড। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা আগে ছিল ৮০ টাকা। প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা ও পেট্রোল ছিল ৮৪ টাকা।  

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী