ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১:২

ভোলায় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি চলছে। এতে ভিআইপি রোডের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ অংশ নিতে আসা নেতাকর্মীরা সড়কে ওপর কার্পেট বিছিয়ে বসে আছেন। অতিথিরা সড়কে থাকা পিকআপভ্যানের অস্থায়ী মঞ্চে অবস্থান নিয়েছেন। এতে সড়কটি ছাত্রদল নেতাকর্মীদের দখলে চলে যায়। এ রাস্তায় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন নেতাকর্মীরা।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন