বার বার ঘুমানো ভাঙা শরীরের জন্য বেশি ক্ষতিকর
শরীরের জন্য ঘুম খুব প্রয়োজনীয় একটি বিষয়। তবে এ ঘুম যদি কম বা বেশি হয় তাও ক্ষতির কারণ। সাধারণত প্রাপ্তবয়স্কের দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। কিন্তু নানা কারণে অনেকেরই তার চেয়ে কম ঘুম হয়। কেউ কেউ কাজের চাপে অথবা বিনোদনের জন্য না ঘুমিয়ে কাটিয়ে দেন। কিন্তু কম ঘুম বহু শারীরিক সমস্যা ডেকে আনতে পারে।
কম ঘুমোলে রক্তচাপ বেড়ে যাওয়া, স্নায়ুর সমস্যা তো আছেই, তার সঙ্গে অবসাদের সমস্যাও বাড়তে পারে। অনেকেই আছেন যারা ঘাটতি পূরণ করতে বার বার ঘুমান। কিন্তু এতেও ক্ষতি হতে পারে। এমন দাবি করছে হালের গবেষণা।
সম্প্রতি আমেরিকার ‘জন হপকিন্স বিশ্ববিদ্যালয়’র গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, বার বার ঘুম ভেঙে গেলে তা শরীরের মারাত্মক ক্ষতি করে। সেই ক্ষতির পরিমাণ কম ঘুমের চেয়েও বেশি।
পরীক্ষার জন্য গবেষকরা ৫০ জন স্বেচ্ছাসেবীকে বেছে নিয়েছিলেন। তাদের দু’টি দলে ভাগ করা হয়। প্রথম দলের সদস্যদের জোর করে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখা হয়। কিন্তু একবার ঘুমিয়ে পড়লে, তাদের আর বিরক্ত করা হয় না। দ্বিতীয় দলের সদস্যদের তাড়াতাড়ি ঘুমোতে যেতে দেওয়া হলেও বার বার ঘুম ভাঙানো হয়।
টানা তিন রাত দু’টি দলকে একই পরিস্থিতির মধ্যে রেখেছিলেন চিকিৎসকরা। সেখান থেকে যে ফলাফল পাওয়া গিয়েছে, তা নথিবদ্ধ করা হয়েছে গবেষণাপত্রে।
আন্তর্জাতিক ‘স্লিপ’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, যাদের ঘুম বার বার ভেঙেছে, তাদের মনে কাজের ইচ্ছা কমছে। মন ভাল থাকছে না। যারা প্রয়োজনের চেয়ে কম ঘুমিয়েছেন, তাদের ক্ষতির পরিমাণ কিন্তু এদের তুলনায় কম।
সূত্র: আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন