জাতির পিতার সমাধিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের পত্নীদের কল্যাণমূলক সংগঠন ‘ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)’-এর নির্বাহী কমিটি।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফোসা'র নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি ও পররাষ্ট্র সচিবের স্ত্রী ফাহমিদা সোমা জাবিন এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক ও সভাপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের জাদুঘর পরিদর্শন করেন। এসময় ফোসা'র সহসভাপতি আবেদা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী সায়েমা হক-সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
Link Copied