চিংড়ির সর্ষে পোলাও
চিংড়ি ভাল করে রান্না করলে কে আর মুখ ফিরিয়ে রাখতে পারে? বর্ষার এই মরসুমে ইলিশের কদর সবচেয়ে বেশি। তবে এই বর্ষায় ইলিশের বদলে কোনও এক দিন পাতে পড়তেই পারে চিংড়ি। তবে মালাইকারি বা পাতুরি হিসাবে নয়, নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষে চিংড়ির পোলাও। রইল প্রণালী।
উপকরণ
চিংড়ি: আধ কেজি
পেঁয়াজ কুচি: এক কাপ
সর্ষেবাটা: এক টেবিল চামচ
কাঁচামরিচ: ৪-৫টি
লবন: স্বাদ মতো
পোলাওয়ের চাল: আধা কেজি
আদাবাটা: এক টেবিল চামচ
দারচিনি: দু’টুকরো
এলাচ: ৪টি
লবঙ্গ: ৪-৫টি
তেজপাতা: ২টি
প্রণালী
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষেবাটা ও কাঁচামরিচ আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।
এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম পানি ও লবন দিয়ে কিছুক্ষণ এমন ভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়। প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে সালাদের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন