জ্বালানি তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে কৃষিতে : কৃষিমন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষিখাতে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার (৭ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষকের লাভটা কম হবে। কিন্তু উৎপাদন কম হবে না। আগে ১১০০ বা ১ হাজার টাকায় এক মণ ধান বিক্রি করে ১০০-১৫০ টাকা লাভ হতো। এখন হয়ত লাভটা কম হবে। কিন্তু উৎপাদন কমবে না। এ দেশের চাষিরা এত ত্যাগী তারা বউয়ের গয়না বিক্রি করে, গরু-ছাগল বিক্রি করে সার কিনে জমিতে দেয়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। মানে দেশকে তো আমরা পুরো ঝুঁকির মধ্যে নিতে পারি না। এখন তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, ফলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন সারা জাতি একটা হুমকির মুখে পড়বে। তার চেয়ে এখন কিছুটা কষ্ট করে আমরা সাবধান হই।
কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার সিইও ড. মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি