ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ৩:৭
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনা অবস্থান ব্যাখ্যা করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্বেগ খণ্ডন করেন। 
 
ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থানের ঐতিহাসিক ও আইনগত কারণ আছে। চীনা অবস্থান কখনও পরিবর্তন হয়নি। চীন ও আসিয়ানভুক্ত দেশগুলো ‘দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের আচরণের ঘোষণা’-য় বরাবরই অবিচল থেকেছে। দু’পক্ষ দ্বিপক্ষীয় সংলাপ ও আলোচনার মাধ্যমে  যথাযথভাবে মতভেদ সমাধান করে থাকে। 
 
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে বর্তমানে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো কয়েকটি বড় দেশের হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্র চীনের অবস্থা ও প্রস্তাব অস্বীকার করে। দেশটি নিজের রাজনৈতিক চাহিদা অনুযায়ী ইচ্ছামতো নীতি পরিবর্তন করে থাকে। যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক দেশগুলোকে সম্মান করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা।
 
ওয়াং ই আরও বলেন, চীন আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে আলোচনা জোরদার করছে। সূত্র: সিএমজি।

এমএসএম / এমএসএম

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি