শিশুদের করোনার টিকাদান ১১ অগাস্ট শুরু
আগামী ১১ অগাস্ট থেকে ঢাকায় পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু হবে। এবং ২৫ অগাস্ট থেকে সারাদেশে শিশুদের টিকাদানের এই কর্মসূচি শুরু হবে। রোববার রাজধানীর নিপসম মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, শিশুদের দেয়া হবে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা। ১১ তারিখ থেকে আমরা ট্রায়াল শুরু করব। ফল ভালো হলে পুরোদমে শুরু করব। প্রথমে ঢাকায় দেয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করব।
তিনি আরও বলেন, রোববার শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এর আগে গত ৩০ জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছিল দেশে। সব মিলিয়ে শিশুদের জন্য ত্রিশ লাখ ডোজের বেশি টিকা এল।
স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে। এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা শুরু হয় গত বছর। পরে বুস্টার বা তৃতীয় ডোজ দেয়া শুরু হয় বয়স্কদের মধ্যে।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি