মাদক মামলায় পলাতক আসামি মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ
মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক মন্নানকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ৷ ৭(আগষ্ট) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার একটি বিশেষ টিম আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ৷ মন্নান আবদুল হাদী সিকদার পাড়া'র মৃত রশিদ আহমদের ছেলে৷
থানা সূত্রে জানা যায়, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দারের নির্দেশনায় এসআই ওবায়দুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আবদুল মান্নান গ্রেফতার করে।
মন্নান ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ফেনীতে ৩৮৫০ পিচ ইয়াবাসহ র্যাব-৭ এর হাতে আটক হয়েছিলেন৷ তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক আইনের ১৯(১), এর ৯(খ), অনুযায়ী ফেনী সদর থানায় নিয়মিত মাদক মামলা নং-(৪৩/৭৭৮)রুজু হয়।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দার বলেন, অপরাধ ও মাদক নির্মূলে এই বিশেষ অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের
বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ
লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ
সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা
তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ
Link Copied