ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমরা চলে যাওয়ার জন্য তৈরি আছি : ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৬:৪০

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে কেউ চেয়ার ছাড়তে চায় না। আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চবির ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, আমি আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। যতদিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।
১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। আজকে প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

 

এমএসএম / এমএসএম

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ