ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু জেলে থাকাকালীন বঙ্গমাতা গেরিলা হিসেবে কাজ করতেন : জবি উপাচার্য 


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ৪:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুর পাশে না থাকলে দেশ এত দ্রুত স্বাধীন হতো না। বঙ্গবন্ধু জেলে থাকাকালীন বঙ্গমাতা গেরিলা হিসেবে কাজ করতেন। 

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপাচার্য ইমদাদুল হক আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী লেখার পেছনে বঙ্গমাতার অবদান রয়েছে। ১৫ আগস্ট বঙ্গমাতা ইচ্ছে করলেই বাঁচতে পারতেন কিন্তু তিনি তা করেননি, তিনি বলেছেন ওনার (বঙ্গবন্ধু) সঙ্গে আমাকেও যেনো মেরে ফেলা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাবরণ করছিলেন তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে এগিয়ে নিয়ে গেছে।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যরা, হলের হাউজ টিউটরবৃন্দ এবং হলের ছাত্রীরা।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে