রাজধানীতে গুচ্ছের 'বি' ইউনিটের পরীক্ষা দেবে ২১ হাজার ৭৬৯ জন
২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত (স্নাতক) সম্মান 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে জবির অধীনে রাজধানীতে তিনটি উপকেন্দ্রসহ জবিতে পরীক্ষা দেবেন মোট ২১ হাজার ৭৬৯ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, গতকালই সিট কার্ড, ডোর স্টিকারসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র আমরা কেন্দ্রসমূহে প্রেরণ করেছি। পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের সহায়তা দিতে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাহায্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।
জানা যায়, 'বি' ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশ নিচ্ছেন ১১ হাজার ৯২৭ পরীক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে রাজধানীর তিনটি উপকেন্দ্রেও আসন বিন্যাস করা হয়েছে। তিনটি উপকেন্দ্র হলো- সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (৪৫৪৬), উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (১৬৯৬), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (৩৬০০)। এ তিনটি উপকেন্দ্রে মোট ৯ হাজার ৮৪২ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এমএসএম / জামান
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী
জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
Link Copied