গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূলের প্রভাবশালী নেতা এবং দলটির বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। যদিও সিবিআইয়ের তরফ থেকে সরকারিভাবে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়নি।
বৃহস্পতিবার কলকাতা থেকে সিবিআই-এর একটি টিম বোলপুরে যায়। প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারদিকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। পরে বাড়ির মধ্যে ঢোকেন সিবিআই-এর তদন্তকারী কর্মকর্তাদের একটি দল। এ সময় অনুব্রতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বাইরে বের করে দেন সিবিআই। আদালতের নির্দেশনামা ও মেডিকেল রিপোর্ট নিয়েই ঢোকে সিবিআই। সবাইকে বাইরে বের করে ভেতর থেকে দরজার লক করে দেয় সিবিআই। নিয়ে নেয়া হয় বাড়ির সবার মোবাইল ফোন। এরপর শুরু করে তল্লাশি অভিযান।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে কয়েকবার তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তার অসুস্থতা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। শেষবার গতকাল বুধবারই সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত জানান তাকে চিকিৎসকরা ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন, তাই ১৪ দিন পর তিনি জানাবেন কবে সিবিআই-এর মুখোমুখি হবেন।
ফলে তদন্তে অসহযোগিতার অভিযোগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার দেহরক্ষী সায়গল হুসেনকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে জেরা করেই অনুব্রতর সম্পর্কে একাধিক তথ্য উঠে আসে সিবিআই-এর হাতে।
জানা যায়, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে দফায় দফায় তাকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে