লঞ্চ ভাড়া বাড়াতে গঠিত ওয়ার্কিং কমিটির প্রস্তাব জমা
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে মালিকপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয় তাদের প্রস্তাবের বিষয়ে বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে। গঠিত ওয়ার্কিং কমিটি আটটি ধাপ রেখে প্রস্তাব জমা দিয়েছে।
বৃহস্পতিবার কমিটির সদস্য সচিব বিআইডব্লিউটিএ পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সচিব স্যাবের দপ্তরে সব কিছু বিবেচনা করে এই প্রস্তাব জমা দেয়া হয়েছে। ১৯.৫ থেকে ৫০ শতাংশের মধ্যে কোনো একটি ধাপ এখন বিবেচনা করতে পারে। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে লঞ্চের ভাড়া ১৯.৫%, ২২%, ২৫%, ৩০%, ৩৫%, ৪০%, ৪২% কিংবা ৫০% বাড়ানো যেতে পারে।
প্রস্তাবে বলা হয়, ১৯ দশমিক ৫ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া বাড়বে ৪৫ পয়সা। ২২ শতাংশে বাড়বে ৫১ পয়সা, ২৫ শতাংশে ৫৭ পয়সা, ৩০ শতাংশে ৬৯ পয়সা, ৩৫ শতাংশে ৮০ পয়সা, ৪০ শতাংশে ৯২ পয়সা, ৪২ শতাংশে ৯৬ পয়সা আর ৫০ শতাংশ হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ টাকা ১৫ পয়সা।
কেন আট ধরনের ভাড়ার হার প্রস্তাব করা হল জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহনের ভাড়া বেড়েছে ২২ শতাংশ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ আর মালিক সমিতি ৫০ শতাংশ দাবি করেছে ( যদিও মালিক সমিতি ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল)। এই তিন বিষয় পর্যালোচনা করে এই ধাপগুলো তৈরি করা হয়েছে। সরকার এখান থেকে উপযুক্ত একটি নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে।
এতদিন ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ২ টাকা ৩০ পয়সা, আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া ২ টাকা ছিল। লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩০ টাকা। গত বছরের নভেম্বরে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়িয়ে এই হার নির্ধারণ করে দেয়া হয়েছিল।
গত রোববার বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি ভাড়া দ্বিগুণ করার একটি প্রস্তাব বিআইডব্লিউটিএতে পাঠায়। সেখানে ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা; ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৪ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিক পক্ষ।
তাদের প্রস্তাবে বলা হয়, সরকার কর্তৃক জ্বালানি তেলের (ডিজেল) মূল্য লিটারে ৩৪ টাকা বৃদ্ধি করায় এবং বিশ্ব বাজারে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খোলা বাজারে মবিলের মূল্য ৫০ শতাংশ, প্লেট, অ্যাঙ্গেল, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড ও গ্যাসসহ স্পেয়ার পার্টসের মূল্য প্রায় ২০০ গুণ বৃদ্ধি পাওয়ায় এই হারে লঞ্চের ভাড়া নির্ধারণ করা প্রয়োজন।
সোমবার নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে ওই প্রস্তাব নিয়ে আলোচনার পর নৌ সচিব মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, মালিকপক্ষের প্রস্তাব তারা ‘যৌক্তিক মনে করছেন না’। সেজন্যই ওয়ার্কিং কমিটি করা হয়েছে।
মালিকদের প্রস্তাবিত ভাড়ার হার বেশি। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করবে ওয়ার্কিং কমিটি। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আগের ভাড়াতেই লঞ্চে যাত্রী পরিবহন করা হবে।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি