ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিধির ভয়কে জয়, ফাইজারের টিকা পেলেন ১৭ শিশু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২২ বিকাল ৫:২৫

দেশের পাঁচ থেকে এগার বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকাদান শুরুর দিন ফাইজারের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৭ জন। ’রাজধানীর শেরে বাংলা নগর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিধি নন্দিনী কুণ্ডু এই ১৭ জনের একজন। ভয়কে জয় করে টিকা নিয়েছে ছোট্ট নিধি।

লাইনে দাঁড়নো প্রথম দুজন ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নিধি সাহস করে এগিয়ে গিয়েছিল টিকা নিতে। নিধি নন্দিনী জানিয়েছে, করোনা টিকা নিতে সে ভয় না পেলেও অল্প একটু ব্যথা পেয়েছে। নিধির বাবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নন্দ গোপাল কুণ্ডু।

তিনি বলেন, আমি তিন ডোজ টিকা নিয়েছি। বাচ্চাদের টিকা দেয়ার খবর শুনে আগ্রহী হয়েছি তাদেরও টিকা দিয়ে রাখতে। স্কুলে টিকার জন্য বাচ্চাদের নির্বাচন করা হচ্ছে শুনে মেয়ের নাম দিয়েছি। তারা সুরক্ষিত থাকুক।

পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের জন্য আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত ১৬ শিক্ষার্থীকে সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিয়ে আসা হয়। টিকা দেয়ার জন্য তাদের সারি বেঁধে দাঁড় করান স্বাস্থ্য কর্মীরা

সে সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী দীপু মনি, কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক এবং পুলিশের ভিড় দেখে শিশুরা কিছুটা ‘ভড়কে’ যায়।

সারিতে প্রথমে ছিল তৃতীয় শ্রেণির রূপা আক্তার। এরপর দ্বিতীয় শ্রেণির সৌম্য দ্বীপ দাসের পালা ছিল। তবে তারা পিছিয়ে যাওয়ায় প্রথম টিকা দেয়া হয় নিধি নন্দিনী কুণ্ডুকে।

পরে অবশ্য সব শিশুকেই পর্যায়ক্রমে টিকা দেয়া হয়। টিকাদান শেষে শিশুদের সবার হাতে ধরিয়ে দেয়া হয় রঙিন বেলুন।

এর আগে সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

প্রীতি / প্রীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের বৈঠক

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের ‘লালকার্ড’

পত্র-নথি নিষ্পত্তিতে বিলম্ব ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শিগগিরই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদের

শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী