ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে : নুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২২ বিকাল ৫:৩১

‘জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ভবন যেভাবে দখল করা হয়েছিল, বাংলাদেশে সেটা বাকি রয়েছে। কাজেই বাংলাদেশের জনগণকে সেটার প্রস্তুতি নিতে হবে। জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে।

তিনি বলেন, মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনগণ নিয়ে এ সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। তাই, এই সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। সব বিরোধী দলের এক অভিন্ন উদ্দেশ্য-লক্ষ্য এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্রের গণতন্ত্রে উদ্ধার করা।

নুর বলেন, ডলারের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংকের কাছে কোন তথ্য নেই। সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে সরকার কোনও তথ্যই চায়নি।

 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন