ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৫৩

সামাজিক গণমাধ্যমে চালানো দেশবিরোধী একটি মিথ্যা অপপ্রচার ধরা পড়েছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেক বা সত্যতা নিরূপণ প্রক্রিয়ায়। 

রয়টার্স প্রতিবেদনে বলা হয়, গত ৭ আগস্ট 'ওয়াল স্ট্রিট সিলভার' নামের টুইটার একাউন্ট থেকে পোস্ট দেয়া হয় যে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শহরে তীব্র গোলযোগ হচ্ছে। এর সাথে আপলোড করা হয় রাস্তায় টায়ার পোড়ানো ও মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দের একটি অডিও-ভিডিও ক্লিপ। হাজার ছাড়িয়ে যাওয়া ভিউয়ের পোস্টটির সত্যতা যাচাই করতে গিয়ে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স দেখে ভিডিও ক্লিপটি ৯ বছর আগের ২০১৩ সালের ৬ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময়ের। 

বৃহস্পতিবার ১১ আগস্ট রয়টার্স প্রকাশিত 'ফ্যাক্ট চেক : বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভিডিওটি ২০২২ সালেরই নয়, ২০১৩ সালের' (Fact Check-Video does not show 2022 fuel protests in Bangladesh, it dates to 2013) শিরোনামের সংবাদে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেল লিটারপ্রতি পেট্রোলের দাম ৫১.২% বাড়িয়ে ১৩০ টাকা, ৯৫-অকটেনের দাম ৫১.৭% বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। 

রয়টার্স-থম্পসনের এই প্রতিবেদনে আরো বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, তা স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে। কিন্তু বর্ণিত টুইটার ও চিহ্নিত আরেকটি ফেসবুক একাউন্টে যে ভিডিও সংযোজন করা হয়েছে তা এ বিষয়ে তো নয়ই, এ বছরেরও নয়, ২০১৩ সালের। 

এমএসএম / এমএসএম

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী