লুটপাটের সুবিধার্থে দায়মুক্তির আইন করেছে সরকার : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেড় দশক ধরে উন্নয়নের ঢাকঢোল বাজিয়েছে আওয়ামী লীগ। তার মধ্যে অন্যতম বিদ্যুৎখাত নিয়ে। গত ১০ জুলাই ১১ হাজার ৭৬০ মেগাওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের উৎসব পালন করা হলো, কিন্তু এখন পুরো দেশে চরম লোডশেডিং। উৎসব যদি পালনই করা হলো, তাহলে কেন লোডশেডিং? শনিবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ওভার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কেন? ভারত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ আমদানি অযৌক্তিক। বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে লুটপাটের সুবিধার্থে দায়মুক্তির আইন করেছে সরকার। যার সুবিধা পাবে আমলা, রাজনীতিবিদ, প্রকৌশলী সবাই। কোনোদিন সুযোগ এলে এগুলোর বিচার করবে বিএনপি।
বিদ্যুৎখাতের বিপর্যয়, রিজার্ভ সংকটে অর্থনৈতিক নৈরাজ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনতিবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে ফখরুল বলেন, অন্যথায় দুর্বার গণআন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অলস বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখা হয়েছে ৬০ শতাংশ। বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। যাতে টাকা অপচয় হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুতের জন্য কোনো বিনিয়োগই না থাকায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট উৎপাদনে নেমে এসেছে।
প্রীতি / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন