ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

করোনাকালে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ৩:৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাের ভয়াবহতার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন নির্ঘুম রাত কাটিয়েছেন, এখনও একই অবস্থা তার। মানুষকে স্বস্তি দিতে নিরলস কাজ করে চলছেন তিনি। চেষ্টার কোনো কমতি নেই। আজ শনিবার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা শ্রমিকলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন কাদের। বলেছেন, পৃথিবীর কেউ আরামে নেই। বর্তমান সঙ্কট উত্তরণে আপ্রাণ চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।

সভায় কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেছিলেন জেনারেল জিয়া। খুনীদের ইনডেমনিটি দিয়েছিলেন। তার জন্য আইনও করেছিলেন তিনি। বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক শক্তি আর তাদের সবার নাম আমাদের জানা নেই। কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে নারী, অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয় না। কিন্তু ৭৫ এ তা করা হয়েছিলো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ইতিহাস বলে, বিএনপি শত্রুতা করেছে আওয়ামী লীগের সাথে। বারবার বিভিন্ন সময়ে শত্রুতা করে চলেছে তারা। সারা বিশ্বের সাথে একটা সঙ্কটময় সময় মোকাবেলা করছে বাংলাদেশ। অনেক মানুষ কষ্টে আছে। জীবনধারণের ব্যয় বেড়ে গেছে। কিন্তু আমাদের কিছু করার নেই।

কাদের আরও বলেন, সঙ্কটের সময়ে বিশ্বের অন্যান্য দেশের বিরোধীরা সরকারকে সহযোগিতা করেছে। আমরাও বিরোধীদের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু তারা সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কোনো শক্তির কাছে শেখ হাসিনা মাথানত করে না। আমাদের সমস্যা, সঙ্কট যা আছে, নিজেরাই মোকাবেলা করবো।

 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’