দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে মেনে চলুন ১০ নিয়ম
তারুণ্য ধরে রাখতে চান সবাই। আসলে বয়স কেবল বাড়ে সংখ্যায়, শরীর বা মনের নয়। মনের সজীবতা ধরে রাখতে পারলে আপনি নিজের বয়সও ধরে রাখতে পারবেন অনায়াসেই। মোট কথা, জীবনযাপনে স্বাচ্ছন্দ্য থাকলে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখা যায়।
তাইতো দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে মেনে চলুন কিছু নিয়ম। চলুন তবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো যেগুলো আপনার তারুণ্য ধরে রাখতে সহায়তা করবে-
>> বেশি করে পানিজাতীয় ফল খান। আঙুর, তরমুজ, শসা এসব ফল খেতে পারেন।
>> প্রোটিনসমৃদ্ধ খাবার খান। কোষের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে পারে পর্যাপ্ত প্রোটিন।
>> খাবার তালিকায় রাখুন তৈলাক্ত মাছ। সপ্তাহে দুই থেকে তিন দিন তেলযুক্ত মাছ খেতে পারেন।
>> মন খুলে হাসুন। হাসিখুশি থাকলে মন ভালো থাকে। এটি শরীরে বয়সের ছাপ ফেলবে না সহজে।
>> খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিন। অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে সেটিও ত্যাগ করুন।
>> অতিরিক্ত মেকআপ করবেন না ও প্রসাধনী ব্যবহার করবেন না। ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে।
>> মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন। অহেতুক দুশ্চিন্তা দ্রুত আপনার শরীরে বয়সের ছাপ ফেলে দেবে।
>> সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যায়াম করুন। এটি ত্বক ও শরীর ভালো রাখবে। এছাড়া ব্যায়াম, সাঁতার বা সাইকেলিং করতে পারেন।
>> বলিরেখাহীন ত্বক ও সুস্থ শরীরের জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে দূষিত উপাদান বের করে শরীর সুস্থ রাখবে।
>> খাদ্যতালিকায় সবুজ ও লাল রঙের খাবার রাখুন। এসব খাবারে থাকা ভিটামিন সি ও কে শরীর সুস্থ রাখবে। টমেটো, ক্যাপসিকাম, ব্রকোলিসহ বিভিন্ন শাক ও সবজি খেতে পারেন।
আলম / আলম
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ