সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা
শনিবার উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার (১৪ আগস্ট) নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এটি বর্তমানে ভারতের উপকূলের কাছে অবস্থান করছে। উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অল্প সময়ের মধ্যেই এটি উপকূলে উঠে যাবে।
ছানাউল হক মণ্ডল জানান, উপকূলে ওঠার পর বৃষ্টিতে এটি দুর্বল হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বায়ুতাড়িত জলোচ্ছ্বাস থাকবে। এই জলোচ্ছ্বাসের কারণে দুই থেকে চার ফুট পানির উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হবে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝাড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই আবহাওয়াবিদ আরো জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
জামান / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি