আজকের রাশিফল
আজ ১৪ আগস্ট, রোজ রবিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু
কর্ম ও আর্থিক ক্ষেত্রে উৎসাহ বাড়বে। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। সিদ্ধান্তহীনতায় না ভুগে কাজে মনোযোগ দিন। সময় অনুকূলে আছে। ফলাফল ভালো হবে।
মকর
ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। ব্যয় বাড়বে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না। মানসিক চাপ থাকলে সামলে নিন।
কুম্ভ
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসতে পারে। পাওনা অর্থ কিছু আদায় হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন। দিন ভালো কাটুক।
মীন
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। নতুন কোনো কিছু অলোচনায় আসবে। কর্মরতদের পদোন্নতিসংক্রান্ত জটিলতার প্যাঁচ খুলতে পারে। সময়ের সঠিক ব্যবহার করুন।
মেষ
বিদেশসংক্রান্ত কোনো যোগাযোগ ফলপ্রসূ হবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। অধীনদের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
বৃষ
কাজের চাপ থাকবে। বিরূপ সমালোচনার সম্মুখীন হতে পারেন। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান। শরীর ভালো রাখুন।
মিথুন
সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি হবে। সিদ্ধান্তহীনতা কোনো সম্ভাবনাকে নষ্ট করতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন।
কর্কট
কর্মপ্রার্থীরা কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো অভিযোগ মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখুন।
সিংহ
কর্মসূত্রে উন্নতির যোগ। ভালো কাজের স্বীকৃতি পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। কর্মপরিবেশ বাধামুক্ত। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।
কন্যা
কাজকর্মে উৎসাহ বাড়বে। পারিবারিক জটিলতা দূর হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। যৌথ বিনিয়োগের সুযোগ আসতে পারে। সাধ্যের বাইরে কিছু করবেন না। মনকে নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।
তুলা
কাজে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। নিকট ভ্রমণ হতে পারে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। ভ্রমণ শুভ।
বৃশ্চিক
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। নিজের ওপর আস্থা রাখুন। ভালো থাকুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন