ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১২:৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনিসংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। এই অনির্বাচিত সরকার পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানিতে ঠেকেছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া-কানাডার সঙ্গে তুলনা করে গলাবাজি করতো। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ হারিয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ। খাগড়াছড়ির পারুল চাকমা তার একমাত্র সন্তানকে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করতে বাজারে তুলেছে। পৃথিবীতে মনে হয় এর চেয়ে সস্তা আর কিছুই হতে পারে না। এত সস্তা মানুষের জীবন তাও বিক্রি করতে পারছে না। ইতিহাসের অমানবিক দাসপ্রথা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসেছে অবৈধ শাসকগোষ্ঠী। বর্তমান অর্থনৈতিক সংকট এমন ঘনীভূত হয়েছে যে, নিরুপায় হয়ে ছিনতাই করতে নেমে পড়েছে কেউ কেউ। ডিমের ট্রাকও ছিনতাই হচ্ছে। ভর্তা আর কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়ার সামর্থ হারাচ্ছে মানুষ। বেঁচে থাকার জন্য মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। সব খরচ কমিয়ে দিয়েছে। পুঁজি ভেঙে ও ঋণ করে সংসার চালাচ্ছে। নিদারুণ কষ্টে মানুষ জীবনযাপন করছে।

সাবেক এই ছাত্রনেতা বলেন, সরকার প্রধান প্রতিদিন কৃচ্ছতা সাধনের জন্য দেশবাসীকে উপদেশ বাণী দিচ্ছেন। তিনি বলছেন, বিলাসিতা নয়, আদর্শ ধারণ করাই প্রকৃত জীবন। আমাদের সাশ্রয়ী হতে হবে অপচয় বন্ধ করতে হবে। অথচ জনগণের সামনে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বিলাসবহুল জীবনের চিত্র বিকটভাবে উন্মোচিত হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ১৮ জুলাই সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড সুইস তাদের দেশসেরা বিলাসবহুল বাথ ও কিচেন সামগ্রী গণভবনের জন্য অর্ডার করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছে। সেখানে কেবল একটি কমোডের দাম দেখানো হয়েছে দুই লাখ ৭৫ হাজার টাকা।

রিজভী বলেন, গত শুক্রবার ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিল গাড়ির বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছসাধনে সরকারি গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেন। দেশে চলছে জ্বালানি সংকট, আর আপনি নিজেই এভাবে গাড়ির তেল পুড়িয়ে পৈতৃকভিটা পরিদর্শন করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগস্ট মাসটা যাইতে দেন তারপর টের পাবেন কত ধানে কত চাল।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমরা রাজপথে এখনো নামিনি, আগামী মাসে পরিপূর্ণভাবে নামব। রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবেনা। তাদের কিভাবে গর্তে ঢোকাতে হয় সেই ওষুধ আমাদের জানা আছে। প্রয়োজনে প্রয়োগ করা হবে।

এসব মন্তব্য উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, তাদের এই বক্তব্যই প্রমাণ করে তারা কতটা হিংস্র শাপদীয় চরিত্রের। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, গান পাউডার ছিটিয়ে বাসযাত্রী হত্যা গুম খুন যাদের অভ্যাস তাদের মুখেই কেবল এ ধরনের ফ্যাসিবাদী হুঙ্কার শোনা যায়। যদি মুরোদ থাকে পুলিশলীগের বেস্টনি ছেড়ে রাজপথে নামেন। জনগণের উত্তাল প্রতিরোধে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না।

প্রীতি / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন