জবিতে ভর্তি পরীক্ষায় 'প্রক্সি', হোতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগে মূল হোতা মো. রাব্বিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন জবির কলা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
শনিবার রাতে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। মামলার বাকি আসামিরা হলেন- প্রক্সি দিতে এসে আটক মো. রবিউল ইসলাম ও মূল শিক্ষার্থী সেজান মাহফুজ। ওসি মিজানুর রহমান বলেন, পরীক্ষায় প্রক্সি দেয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মামলার এজাহারে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে আগত শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন এর নেতৃত্বে গৌতম কুমারসহ একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ১০২০ নম্বর কক্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাই করার সময় একজন পরীক্ষার্থীর প্রবেশপত্রে সংযুক্ত ছবির সঙ্গে উক্ত পরীক্ষার্থীর চেহারার মিল না থাকায় সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন ওই শিক্ষার্থীর কাগজপত্র যাচাইকালে গরমিল পরিলক্ষিত হয়। পরে প্রক্টর অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে সে জানায় পলাতক আসামী সেজান মাহফুজ ও রাব্বির পরামর্শ, প্ররোচনায় ২ নম্বর আসামী সেজান মাহফুজ এর পরিবর্তে এক লাখ চল্লিশ হাজার টাকার চুক্তিতে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
গতকাল শনিবার গুচ্ছের বি ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সেজান মাহফুজ নামের এক শিক্ষার্থীর পরীক্ষার প্রক্সি দিতে আসলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সন্দেহজনকভাবে রবিউলকে আটক করে।এসময় তার কাছ থেকে একটি মোবাইল, ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়। ব্যাংক কার্ডে ২৬ লাখ টাকা পাওয়া যায়।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied