জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না : টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশ বেহেশতে আছে কে বলেছেন আমি জানি না। তবে জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারেন।’ রবিবার সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। মানুষের কষ্ট কীভাবে লাঘব করা যায়, সেটি নিয়ে এখন সরকার কাজ করছে।’
টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। বৈশ্বিক এ সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সরকার তাদের বাধা দেবে না।’ দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দেশের বাজারে ডলারের দাম বৃদ্ধিকে দায়ি করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।’
টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।’
দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বেড়েছে। আমরা সবাই বৈশ্বিক পরিস্থিতির শিকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়াই এখন আমাদের কাম্য।’
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন