ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট বিএনপির দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ২:২

আগামী ১৫ আগস্ট (সোমবার) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে একদিন পর ১৬ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। ২০১৬ সাল থেকে জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে উদযাপন বন্ধ রেখেছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে রয়েছেন। সোমবার ৭৮ বছরে পা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

রবিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসূত্র জানিয়েছে, জন্মদিনে বিশেষ কোনও উদযাপন করছেন না খালেদা জিয়া। ২০১৬ সাল থেকে প্রথম প্রহরে কেক কেটে উদযাপনের যে ধারা তৈরি হয়েছিলো, তা তিনি নিজেই বন্ধ করে দেন।

নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার ৭০তম জন্মদিন সিদ্ধান্ত হয় এরপরের জন্মদিনগুলোতে ১৫ আগস্ট তিনি আর কেক কাটবেন না। কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ২০১৬ সালের ১৫ আগস্ট ৭১তম জন্মদিনে কেক না কেটে সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল করা হয়। ২০১৮ সাল পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। এরপর গত বছর ২০১৯ সালের ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মদিন উপলক্ষে মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বির্তক থেকে বেরিয়ে আসতে একদিন পিছিয়ে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করে দলটি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তবে তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে। খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও কাজেরসূত্রে তিনি দিনাজপুরে বসবাস করতেন। তার মায়ের নাম তৈয়বা মজুমদার। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাসের পরিস্থিতিতে বিশেষ শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এ নিয়ে মোট পঞ্চমবার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এ বছরের ২৩ মার্চ সর্বশেষ ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন