আসলেই কি ওজন কমায় গ্রিন টি?
বর্তমান যুগে স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন। যে যত স্বাস্থ্য সচেতন সে তত সুস্থ। সুস্থ থাকার জন্য খাবার তালিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দৈনিক খাবার তালিকা থেকে এমন অনেক কিছুই বাদ দেয়া উচিৎ যা শরীরের জন্য অস্বাস্থ্যকর। খাবারের তালিকায় সবসময় রাখার চেষ্টা করা উচিৎ স্বাস্থ্যসম্মত খাবার যা শরীরের জন্য পুষ্টিকর।
শরীরের বাড়তি ওজন কমানোর জন্য একটি সঠিক নিয়ম মেনে চলা উচিৎ। পরিমাণ মতো খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত হাঁটাচলা অথবা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা উচিৎ। পাশাপাশি খেতে পারেন গ্রিন টি।
গ্রিন টি শরীরের জন্য বেশ উপকারী। গ্রিন টি খুব দ্রুত শরীরের মেদ ঝরাতে সাহায্য করে। প্রতিদিন সকালে উঠে এক গ্লাস গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ওজন কমানোর পাশাপাশি গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
শরীরে ওজন দ্রুত হ্রাস পাওয়ার জন্য রাতে ঘুমোনোর অন্তত দুই ঘণ্টা আগে গ্রিন টি পান করুন। এছাড়া ব্যায়াম করার আধাঘণ্টা আগে গ্রিন টি পান করলেও বেশ ভালো উপকার পাবেন। গ্রিন টি অবশ্যই চিনি ছাড়া পান করুন, চিনি ওজন কমাতে বাঁধাগ্রস্ত করে। চাইলে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন।
ওজন কমানোর পাশাপাশি ক্যানসার প্রতিরোধে, ডিপ্রেশন ও স্ট্রেস কমাতে, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে গ্রিন টি। এছাড়া এলার্জির সমস্যা থাকলে সেটিও দূর করতে সাহায্য করে গ্রিন টি।
প্রীতি / প্রীতি
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?
ত্রিশের পরে মা হতে চান? আপনার যা জানা জরুরি
নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি