ভারতীয় ধনকুবের ঝুনঝুনওয়ালা আর নেই
ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এনডিটিভি জানায়, রবিবার (১৪ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কয়েক সপ্তাহ আগে কিডনি জটিলতার কারণে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
তিনি আকাসা এয়ারলাইন্সের সহ-প্রতিষ্ঠাতা। গত সপ্তাহে তার এয়ারলাইন্সটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। শেয়ারবাজারে বিনিয়োগের কারণে তিনি ‘ভারতীয় ওয়ারেন বাফেট’ নামে পরিচিত ছিলেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, তিনি ভারতের ৩৬তম ধনী ব্যক্তি ছিলেন।
তার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি লেখেন-‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তদৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। অর্থনৈতিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন তিনি।’
প্রীতি / প্রীতি
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে