আদালতেই স্ত্রীকে গলা কেটে হত্যা
ভরা আদালতে সবার সামনে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী। শনিবার (১৩ আগস্ট) ভারতের কর্ণাটকের একটি পরিবার আদালতে এ ঘটনাটি ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
কর্ণাটক পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী শিবকুমার ও ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক। আর ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটে।
শুনানির পর আদালতের শৌচালয়ে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। চিত্রার আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। এমনকী ওই যুবক নিজের শিশুর দিকেও এগিয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত লোকজনদের বাধায় সুরক্ষিত থাকে শিশুটি।
রক্তাক্ত অবস্থায় চিত্রাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, চিত্রার উভয় ধমনী কেটে গিয়েছিল।
জানা গিয়েছে, বছর সাতেক আগে বিয়ে হয় ওই দম্পতির। শনিবার শুনানিতে আদালত পুরো পরিস্থিতি বিবেচনা করে তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয়।
ঘটনাস্থল থেকে শিবকুমারকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।
প্রীতি / প্রীতি
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে