রাশিয়া এবং উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করবে
সাধারণ প্রচেষ্টার মাধ্যমে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করবে রাশিয়া এবং উত্তর কোরিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে এ কথা বলেছেন বলে সোমবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে কিমকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়েছেন পুতিন। চিঠিতে পুতিন বলেছেন, উভয় দেশের স্বার্থে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। সম্পর্কটি কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে শক্তিশালী করতে সাহায্য করবে।
পুতিনকেও চিঠি পাঠয়েছেন কিম। সেখানে তিনি বলেছেন, রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে তৈরি হয়েছিল। এর ফলে কোরীয় উপদ্বীপ দখল হয়েছিল। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা, সমর্থন ও সংহতি এমন এক স্তরে পৌঁছেছে যা সামরিক শত্রু বাহিনীর জন্য হুমকি এবং তাদের উস্কানিকে হতাশ করার জন্য সাধারণ প্রচেষ্টামাত্র।
কেসিএনএ শত্রু শক্তির নাম উল্লেখ করেনি। তবে এটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উল্লেখ করতে এই শব্দটি ব্যবহার করেছে। কিম পূর্বে এক সময় বলেছিলেন, ২০১৯ সালে পুতিনের সঙ্গে দেখা করার সময় স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
উত্তর কোরিয়া জুলাই মাসে পূর্ব ইউক্রেনের দুটি রুশ-সমর্থিত বিচ্ছিন্ন ‘জনগণের প্রজাতন্ত্র’কে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং কর্মকর্তারা উত্তর কোরিয়ার শ্রমিকদের নির্মাণ ও অন্যান্য শ্রমে সাহায্য করার জন্য এলাকায় পাঠানোর সম্ভাবনা উত্থাপন করেন।তবে উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক থাকার কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।
প্রীতি / প্রীতি
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে