র্যালিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও দেখালেন ইমরান খান
ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসায় উচ্ছ্বসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে রাশিয়ার তেল কেনায় পশ্চিমারা ভারতের যে সমালোচনা করছে, তার নিন্দাও করেছেন তিনি।
রবিবার পাকিস্তানের লাহোরে এক র্যালির আয়োজন করেন ইমরান খান। সেখানে দেখানো হয়, ভারতীয় প্রধানমন্ত্রী এস জয়শঙ্করের ভিডিও। আমেরিকার চাপ উপেক্ষা করে সস্তায় রাশিয়ার তেল কেনার সিদ্ধান্তে অটল থাকায় এ সময় ইমরান তার প্রশংসা করেন।
“ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা অর্জন করে। দিল্লি যদি নিজ জনগণের প্রয়োজন অনুসারে দৃঢ় অবস্থান নিতে পারে; তাহলে তারা কে (পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার) যারা এর থেকে দূরে সরে যাচ্ছে।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বক্তব্যে ইমরান খান বলেন, “ওরা (আমেরিকা) ভারতকে হুকুম দিয়েছিল, রাশিয়া থেকে তেল না কিনতে। অথচ ভারত আমেরিকার কৌশলগত মিত্র, যা পাকিস্তান নয়। আসুন দেখি তার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কী জবাব দিয়েছেন।”
এই বলেই জয়শঙ্করের ভিডিও ক্লিপটি চালিয়ে উপস্থিত জনতাকে দেখান ইমরান। এসময় ভারতের প্রশংসা করে ইমরান আরও বলেন, “জয়শঙ্কর তাদের বলেছেন, তোমরা (এসব বলার) কে? ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কিনছে, আমাদের জনগণের প্রয়োজন অনুসারে আমরাও কিনব? এটাই একটি স্বাধীন দেশের পরিচয়।”
আমেরিকার কথামতো রাশিয়ার তেল না কেনায় শেহবাজ শরিফ সরকারের নিন্দা করেন ইমরান। তিনি বলেন, “আমাদের সরকার রাশিয়ার সাথে সস্তায় তেল কেনার আলোচনা করেছিল। কিন্তু এই সরকারের মার্কিন চাপের মুখে না বলার সাহস নেই। অথচ দেশে জ্বালানির দাম আকাশচুম্বী, মানুষও দারিদ্র্যসীমার নিচে। আমি এই দাসত্বের বিরোধী।”
সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান
ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান