ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু হত্যার প্রধান সুবিধাভোগী জিয়া : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১২:৪৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রধান বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) জিয়া এবং তার পরিবার। তিনি আরও বলেন, আর এই প্রধান বেনিফিশিয়ারির উপজাত হচ্ছে আজকের জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো যেসব দেশে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, জিয়া এবং তার পরিবার হচ্ছে বঙ্গবন্ধু খুনের প্রধান বেনিফিশিয়ারি এবং তার প্রধান বেনিফিসিয়ারির উপজাত হচ্ছে বিএনপি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার হয়নি এখনো, একটি স্বাধীন কমিশন গঠন করে নেপথ্যের কারিগরদের বিচারের লক্ষে কাজ করছে সরকার। 

এদিন সকাল ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

প্রীতি / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন