ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জাতীয় শোক দিবসে জবির শ্রদ্ধাঞ্জলি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ২:৩৫
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী’ ও শোকাবহ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। 
 
সোমবার (১৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত ‘মুজিবমঞ্চে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
 
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 
 
উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল, রোভার স্কাউটস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মকর্তা সমিতি সহ অন্যান্য সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। 
 
শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে 'জাতীয় শোক দিবস-২০২২' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে