অনুব্রতের বাড়িতে যজ্ঞের আয়োজন অনুগতদের
পশ্চিমবঙ্গের একসময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর কল্যাণ কামনায় যজ্ঞের আয়োজন করলেন অনুগতরা। দুর্নীতির অভিযোগের জেরে গ্রেপ্তার হওয়ার বেশ কিছু দিন আগে এই যজ্ঞের পরিকল্পনা করেছিলেন অনুব্রত নিজেই। তাঁর সেই ইচ্ছাই পূরণ করলেন বীরভূম জেলার তৃণমূল নেতা-কর্মীরা।
সোমবার সকাল থেকেই শুরু হয় যজ্ঞের আয়োজন। অনুব্রতের বোলপুরের বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছিল রবিবার থেকেই। সোমবার তাঁর বাড়িতে ঢুকতে দেখা যায় পাঁচ জন পুরোহিতকে।
উল্লেখ্য, রবিবার বিকেলে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অনুব্রতের হয়ে কিছু কথা বলেন। বেহালার একটি জনসভায় উপস্থিত নেত্রী প্রশ্ন তোলেন, কেন অনুব্রতকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে। এমনকি, ‘একটা কেষ্টকে ধরলে লাখ লাখ কেষ্ট তৈরি হবে’ বলেও মন্তব্য করেন মমতা। তার কয়েক ঘণ্টা পরই সোমবার সকালে অনুব্রতের বাড়িতে যজ্ঞের আয়োজনে দলীয় কর্মীদের ভিড় দেখা গেল।
সকালে পুরোহিতদের সঙ্গে খোল বাজিয়ে, কীর্তন গাইয়েদের একে একে ঢুকতে দেখা যায়। আসেন বীরভূমের বহু তৃণমূল নেতা। হাজির ছিলেন সাংসদ অসিতকুমার মাল। তবে এলাকার মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে দেখা যায়নি। এই চন্দ্রনাথ ছিলেন গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত অনুব্রতর সর্বক্ষণের সঙ্গী।
ছুটির দিন দেখে বাড়িতে যজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রতই। বরাবরই ধর্মে ভক্তি দেখা গিয়েছে তাঁর। অনুব্রতের ঘনিষ্ঠরা বলেন, নিয়ম করে রোজ ঠাকুরঘরে যেতেন তৃণমূল নেতা। সূত্রের খবর, সিবিআই যে দিন অনুব্রতকে তাঁর বাড়িতে গিয়ে আটক করে তখনও বাড়ির দোতলায় ঠাকুরঘরেই বসে ছিলেন তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে