অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ : জিএম কাদের
গতকাল উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমন হৃদয়বিদারক মৃত্যু মেনে নেয়া যায় না। ভারি ও ঝুঁকিপূর্ণ কর্ম এলাকা সংরক্ষিত থাকার কথা। কার অবহেলায় ঝুঁকিপূর্ণ স্থানটি সংরক্ষণ করা হয়নি তা খতিয়ে দেখে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরদিকে, প্রতিবারই অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের করুন মৃত্যু হচ্ছে। গতকালও ৬টি তাজা প্রাণ আগুনে পুড়ে মারা গেলো, কারো যেনো দায় নেই।
ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। মনে হচ্ছে, জরিপে অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। প্রতিদিনই অবহেলা আর অব্যবস্থাপনায় অসংখ্য মায়ের কোল খালি হবে এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দূর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে তা সড়ক পথে হোক, নৌপথে হোক কিংবা শিল্প কারখানায় হোক অথবা যেকোন জনসমাগম স্থলেই হোক। এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না।
গতকাল উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন